1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবরের চোখে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ২:৫৩ pm

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

যে কারণে রীতিমতো খোশ মেজাজে আছেন দলটির অধিনায়ক বাবর আজম।

এরই মধ্যে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা একাদশ গড়ে ফেললেন তিনি।

আর অবিশ্বাস্য হলেও সত্য নিজের পছন্দের দলে ভারতীয়দেরই বেশি রেখেছেন বাবর। পাক-ভারত নিয়ে গড়া বাবরের দলে ৬ ভারতীয়, ৫ পাকিস্তানি।

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ বাছাই করেন বাবর আজম।

ওপেনার হিসেবে নিজেকেই পছন্দ বাবরের। আর ওপেনিংয়ে সঙ্গী হিসেবে রিজওয়ান নয়, বাবরের পছন্দ ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে। বাবরের দলে তিন নম্বরে নামবেন কোহলি।

চার নম্বরে স্বদেশি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে পছন্দ পাক অধিনায়কের।

বিস্ময় রয়েছে আরও। ওপেনিং তো নয়-ই, উইকেটকিপার হিসেবেও মোহাম্মদ রিজওয়ানকে পছন্দ নয় বাবরের।

এই পজিশনে ভারত দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মাহেন্দ্র সিং ধোনিকেই পছন্দ তার।

শোয়েব মালিকের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে দলে রেখেছেন বাবর। দুই স্পিনারকে একাদশে রেখেছেন বাবর। বাঁহাতি স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। দ্বিতীয় স্পিনার হিসেবে এই দলে থাকছেন স্বদেশি লেগ স্পিনার শাদাব খান।

দলের মূল পেসার হিসেবে অবসরে যাওয়া স্বদেশি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে রেখেছেন বাবর। জাসপ্রিত বুমরাকে দ্বিতীয় পছন্দ আর যথারীতি পাকিস্তানের বর্তমান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি তো থাকছেনই।

একনজরে বাবরের চোখে পাক-ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ

বাবর আজম, রোহিত শর্মা, বিরাট কোহলি, শোয়েব মালিক, হার্দিক পাণ্ডিয়া, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কুলদীপ যাদব, শাদাব খান, মোহাম্মদ আমির, জাসপ্রিত বুমরা, শাহিন শাহ আফ্রিদি ।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ