1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাফুফের দুই কর্মকর্তার পদত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩ ১১:৪৭ pm

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পদত্যাগ করেছেন দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও অন্যজন প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু হোসেন।

বাফুফের তদন্ত চলাকালীন সময়েই পদত্যাগ করলেন এই দুই কর্মকর্তা। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ইস্যুতে তদন্ত করছে বাফুফে। ফিফার আনীত অভিযোগ গুলোর সঙ্গে বাফুফের এই দুই কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলে গুঞ্জন রয়েছে।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই দুজনের পদত্যাগের কথা নিশ্চিত করেন। আবু হোসেন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ৫ জুন। মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ১৫ জুন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ