1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
আইপিএল

বাজিতে হেরে ভারতে কিশোরের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ১১:৪৯ am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাজিতে হেরে আর্থিক লোকসান হওয়ায় এক কিশোর আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে এই ঘটনা ঘটে।

পাঞ্জাগুত্ত থানার পরিদর্শক নিরঞ্জন রেড্ডি সংবাদসংস্থা এএনআইকে বলেন, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সনু কুমার নামের এক কিশোর ওয়াশরুমের গ্রিলের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। সে পেশায় নারকেল বিক্রেতা ছিল।

তিনি বলেন, সনু তার দুই বন্ধুর সঙ্গে একটি রুমে ভাড়া থাকত। সে আইপিলে বাজিতে হেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এই চাপ সে সইতে পারছিল না। রুমমেটরা কাজে বাইরে গেলে সকালে সে আত্মহত্যা করে।

এই ঘটনায় তার ভাই অর্জুন কুমার মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন বলে জানান রেড্ডি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ