1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
চিড়িয়াখানা খুলছে ১৯ আগস্ট

বাঘ পরিবারের নতুন অতিথি দুর্জয় ও অবন্তিকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ৬:৫৯ pm

ভিন্নবাতা প্রতিবেদক: করোনায় লকডাউনের সুযোগে চিড়িয়াখানার টগর-বেলী বাঘ দম্পতির পরিবারে জন্ম নিয়েছে নতুন দুটি শাবক। চিড়িয়াখানার নিরিবিলি পরিবেশে প্রথম বাচ্চা দিলো রয়েল বেঙ্গল জাতের এই বাঘ দম্পতি। বাঘের খাঁচা জুড়ে গুটি পায়ে তারা হেঁটে বেড়াচ্ছে তারা।

দর্শনার্থীদের জন্য সোমবার (১৬ আগস্ট) বাঘ শাবকদের চিড়িয়াখানার খাঁচায় উন্মুক্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দুটির নামকরণ করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। প্রায় আড়াই মাস আগে জন্ম নেয়া পুরুষ শাবকের নাম রাখা হয়েছে দুর্জয় আর মেয়ে শাবকের নাম অবন্তিকা। এছাড়া চিড়িয়াখানায় ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় ২১০টি বক অবমুক্ত করেন মন্ত্রী। এ সময় আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রানীসম্পদমন্ত্রী।

মন্ত্রী বলেন, চিড়িয়াখানা খুললেও স্বাস্থ্য বিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজেশনের ব্যব¯’া। তিনি জানান, করোনার কারণে বন্ধ থাকায় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির বেশকিছু প্রাণীর জন্ম হয়েছে। বর্তমানে চিড়িয়াখানায় হরিণ, জলহস্তী, বক প্রজাতির পাখি সহ অনেক প্রাণীই প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে। এ সব প্রাণী পর্যায়ক্রমে অন্য চিড়িয়াখানায় ¯’ানান্তর করা হবে। এছাড়া চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে জানান শ ম রেজাউল করিম।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান,আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার কথা চিন্তা করে দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে। সীমিত করা হবে দর্শনার্থীর সংখ্যাও। তিনি আরও জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। প্রজননও ভালো হয়েছে। এছাড়াও প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

চলতি বছর করোনার প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেয়া হয় বিনোদন কেন্দ্রটি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ