1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাঘায় নিখোঁজের ৮ দিন পর শিশুর লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩৭ pm

রাজশাহীর বাঘায় নিখোঁজের ৮ দিন পর শিশু ঈশা খাতুনের (৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়ানী স্টেশন এলাকায় গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঈশা আড়ানী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর সন্তান। জানা যায়, বৃহস্পতিবার বিকালে পেঁয়াজক্ষেত দেখতে যান শামিম হোসেন। এ সময় পাশে গমক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের জানালে পরিবারের লোকজন ঈশার লাশ শনাক্ত করেন।

২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে আড়ানী রেলস্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগমের ভাপা পিঠা বিক্রির দোকানে যায় ঈশা। পরে সে আর ফিরে আসেনি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা ইউসুফ আলী বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি জিডি করেন। পর ৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা করেন তিনি।

ঈশার চাচা রুবেল বলেন, আট দিন থেকে ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। গমক্ষেতে লাশ পড়ে আছে, এমন খবর জানতে পারি। পরে সেখানে গিয়ে দেখি তার মুখ-মণ্ডল কালো। তার গায়ের রং ও পোশাক দেখে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মুখ দেখে চেনা যাচ্ছিল না। তবে তার পোশাক দেখে লাশ চিহ্নিত করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ