1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম ৬ দিন বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ১১:৫২ am

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের যৌথ আলোচনা সাপেক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বন্দর দিয়ে আজ সোমবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত (সরকারি ছুটিসহ) মোট ৬ দিন আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর দু’দেশের মধ্যে পুনরায় ব্যবসায়ী কার্যক্রম যথারীতি চলবে।
ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক জানান, আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম ৬ দিন বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ