1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ সমগ্র বিশ্বে আজ উন্নয়নের বিস্ময়: স্পিকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ৮:৫৯ pm

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পআয়ের দেশের কাতার থেকে বের হয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ সমগ্র বিশ্বে আজ উন্নয়নের বিস্ময়। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল।

তিনি বলেন, সারাদেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের গৃহনির্মাণ, দারিদ্র্য হ্রাসসহ প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ একটি মাইলফলক। বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ২০৩০ সালে হবে ২৮তম এবং ২০৩৫ সালে ২৫তম।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু বাংলা ও বাংলার মাটিকে গভীরভাবে ভালোবাসতেন। আর তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, ‘একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সঙ্গে সম্পর্কিত, তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্প্রীতির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা- যে ভালোবাসা আমার রাজনীতি ও অস্থিতে অর্থবহ করে তোলে।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সেন্টার ফর রিসার্চ অন বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের (ইউকে) রিপোর্ট অনুযায়ী সংসদীয় ব্যবস্থা বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখছে।

তিনি বলেন, তরুণ প্রজন্ম সফলতার এই ধারাকে চলমান রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ঊষার দুয়ারে হানি আঘাত, তরুণরাই সূচনা করবে নবপ্রভাত। গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আগামীর এই তারুণ্যদীপ্ত বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিশ্বসভায় অধিষ্ঠিত হবে- এ আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, এই হোক আমাদের প্রত্যয়। সফল হোক আগামীর পথচলা। শুভ হোক যাত্রা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ