1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে এলএনজি সরবরাহের চুক্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ৮:৪৭ pm

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৩টায় ভার্চুয়ালি এই সমঝোতা সই হয়। কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়া সরকারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের (অর্থনীতি) মন্ত্রী দাতো শ্রী মোস্তফা মোহাম্মদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এই ভার্চুয়াল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয়ই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উভয় মন্ত্রীই এই সমঝোতা স্মারকের স্বাক্ষরকে দুই পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু দেশের ৫০ বছরের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ যাত্রায় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই এমওইউ স্বাক্ষর দুই দেশের বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক/অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মিস হাজনাহ মো. হাশিম এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।

এই সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়ার পক্ষে পেট্রোনাস এলএনজি লিমিটেড এবং গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন (পেট্রোবাংলা) এলএনজি সরবরাহ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান, পেট্রোনাসের প্রতিনিধি, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের প্রতিনিধি এবং উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও দুই দেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ