1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ: মিরপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ১২:২৯ pm

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে দীর্ঘসময় পর স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। আজ বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভোর থেকেই টিকিট ক্রয়ের জন্য লাইনে অপেক্ষা শুরু করেন দর্শকরা। নারীদের লাইনের চেয়ে পুরুষদের জন্য নির্ধারিত লাইনে ভিড় বেশি দেখা গেছে।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। সকাল ৯টায় শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট থাকা সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রয়ের পর যদি ম্যাচের দিন টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে।

স্টেডিয়ামে ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন।
টিকিট পাওয়া যাচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ