1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ আইটি সেক্টরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১ ৭:০৬ pm

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তিকে আরো সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। যার ফলে বাংলাদেশ আইটি সেক্টরে আজ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এর সুফল এদেশের প্রতিটি মানুষ পাচ্ছে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আম্বার আইটি লিমিটেড-এর জেলা শহরের মোক্তারপাড়ায় শাখা উদ্বোধন কালে এসব কথা বলেন।

আম্বার আইটি লিমিটেডের উর্ধতন ব্যবস্থাপক এস এম মহসিন আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আম্বার আইটি লিমিটেডের আঞ্চলিক প্রতিনিধি এস এম শরিফুল হাসান চঞ্চলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ