1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে থাকা নাগরিকদের নিরাপত্তায় সৌদি রাষ্ট্রদূতের সন্তোষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ৪:১৮ pm

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তারা উভয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী সৌদি নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন ও আইজিপিকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ