1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১ ১১:২৪ am

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চার দেশে রাষ্ট্রদূত মনোনয়নের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস। শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানা যায়। অপর তিন দেশগুলো হলো- ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার।

পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে কাজ করছেন। তার কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজীর পাশাপাশি হাস ফরাসী ও জার্মান ভাষায় দক্ষ।

পিটার হাস জার্মানিতে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পরে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনোইস ওয়েসলেয়ান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন এবং এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে তার প্রথম কর্মজীবন শুরু হয়। এরপর যুক্তরাজ্য এবং ভারতেও মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পিটার।

সিনেটের অনুমোদন পেলে তিনি বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন। আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ