1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০ ২:৫৬ pm

মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (১২ জুন) এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের সঙ্গে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়াবেন। এমনকি প্লেনের টিকিট কেটে থাকলেও সেটা অনার করবেন।

ড. মোমেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠানো হচ্ছে। এসব পাসপোর্ট মিশনে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, আমিরাত থেকে ভারতের দুই লাখ প্রবাসীকে ফেরত পাঠাচ্ছেন। পাকিস্তানের হাজার হাজার প্রবাসীকে তারা ফেরত পাঠাচ্ছে। তবে আমি অনুরোধ করেছি, প্রবাসী বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষিকাজে লাগাতে পারেন।

প্রবাসী বাংলাদেশিরা সবুজায়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন ড. মোমেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ