1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশসহ ৩ দেশের যাত্রীরা ওমান প্রবেশে করতে পারবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ১০:৫২ pm

করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনা প্রতিরোধে গঠিত দেশটির সর্বোচ্চ কমিটি বুধবার (২১ এপ্রিল) এই ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।

আগামী শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তাদেরকে অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে সরকারি আদেশটিতে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারের ওয়াবসাইটে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন এবং এখন পর্যন্ত এ রোগে দেশটিতে মারা গেছেন এক হাজার ৯২৬ জন।

ভিনন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ