1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১ ৭:৪৮ pm

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। আগের ম্যাচে টস জিতে বোলিং করলেও এদিন প্রথমে ব্যাটিং বেছে নেয় অজিরা।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান তুলে দলটি।

বাংলাদেশের বোলারদের সামনে অজি ব্যাটাররা মোটেও হাতখুলে খেলতে পারেনি। সর্বোচ্চ ৪৫ রান করেছেন মিচেল মার্শ। ৪২ বলে ৫ চারে এই রান তার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ময়জেস হেনরিকস। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি।

বাংলাদেশের পক্ষে এদিন সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। শরিফুল ২৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান। ৪ উইকেট নিয়ে আগের ম্যাচের সেরা খেলোয়াড় নাসুম আহমেদ এদিন ছিলেন উইকেটশূন্য।

শরিফুলের দ্বিতীয় শিকার টার্নার

১৮তম ওভারে মোস্তাফিজ পর পর দুই বলে তুলে নেন ম্যাথু ওয়েড ও অ্যাস্টন অ্যাগারকে। ১৯তম ওভারে আক্রমণে এসে অ্যাস্টন টার্নারকে তুলে নিলেন শরিফুল ইসলাম। ১৮.২ ওভারে ১০৬ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

টার্নার ৭ বলে ৩ রান করেন। তিনি শরিফুলের দ্বিতীয় শিকার।

জোড়া শিকার মোস্তাফিজের

ম্যাথু ওয়েডকে ফেরানোর পরের বলেই অ্যাস্টন অ্যাগারকে ফেরালেন মোস্তাফিজুর রহমান।

১৭.৪ ওভারে ১০৩ রানে ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া। অ্যাগার ডাক মেরে ফিরেছেন।

ওয়েডের স্টাম্প উপড়ে দিলেন মোস্তাফিজ

স্লগ ওভারে যখন দ্রুত রান তোলার পালা, তখন মোস্তাফিজুর রহমানের আঘাত। অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করলেন কাটার মাস্টার। বলের লাইন মিস করেন ওয়েড। স্টাম্প একেবারে উপড়ে যায়। ৭ বলে ৪ রান করে ফিরেন ওয়েড। তাতে ১৭.৩ ওভারে ১০৩ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

মার্শকে ফেরালেন শরিফুল

মিচেল মার্শকে ফিফটি করতে দিলেন না শরিফুল ইসলাম। ইনিংসের ১৭তম ওভারে উইকেটের পেছনে মার্শকে ক্যাচে পরিণত করলেন শরিফুল।

১৬.১ ওভারে ৯৯ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া। মার্শ ৪২ বলে ৪৫ রান করেছেন ৫ চারে।

জুটি ভাঙলেন সাকিব

দ্রুত দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। তবে ময়জেস হেনরিকসকে নিয়ে তৃতীয় উইকেটে লড়াই চালাচ্ছিলেন মিচেল মার্শ। দুজনের ৫৭ রানের জুটিটা ভাঙলেন সাকিব আল হাসান। হেনরিকসকে সরাসরি বোল্ড করলেন এই বাঁ-হাতি স্পিনার। তাতে ১৪.২ ওভারে ৮৮ রানে ৩ উইকেট হারাল অজিরা।

হেনরিকস ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করেছেন।

১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬৭/২

৩১ রানে দুই উইকেট হারানো অস্ট্রেলিয়াকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মিচেল মার্শ। তৃতীয় উইকেট জুটিতে ময়জেস হেনরিকসকে নিয়ে এগোচ্ছেন তিনি।

১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭/২। মার্শ ৩২ বলে ৩২ ও হেনরিকস ১৫ বলে ১৪ রান নিয়ে উইকেটে আছেন।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩২ রান তুলতে পারে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। আগের ম্যাচে টস জিতে বোলিং করলেও এদিন প্রথমে ব্যাটিং বেছে নেয় অজিরা।

মোস্তাফিজের বলে বোল্ড ফিলিপি

অ্যালেক্স ক্যারিকে তুলে নিয়েছিলেন মেহেদি হাসান। এবার আরেক ওপেনার জস ফিলিপিকে ফেরালেন পেসার মোস্তাফিজুর রহমান। ৫.৪ ওভারে দলীয় ৩১ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

১৪ বলে ১০ রান করে মোস্তাফিজের বলে বোল্ড হলেন ফিলিপি। এর আগে ১১ বলে ১১ রান করে মেহেদির বলে নাসুমের হাতে ক্যাচ হয়েছেন ক্যারি।

তৃতীয় ওভারেই উইকেট, মেহেদির শিকার ক্যারি

তৃতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। ১১ রান করা অ্যালেক্স ক্যারিকে ফেরালেন অফ স্পিনার মেহেদি হাসান। ২.৩ ওভারে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এদিনও আগের ম্যাচের মতো মেহেদিকে দিয়ে ইনিংস শুরু করেন। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করেন মেহেদি। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন আগের ম্যাচের ম্যাচসেরা নাসুম আহমেদ। তাকে দুটি চার হাঁকানোসহ ওই ওভারে মোট ৯ রান তোলেন অ্যালেক্স ক্যারি।

ইনিংসের তৃতীয় ওভারে ফের আক্রমণে এসেই সেই ক্যারিকেই তুলে নিলেন মেহেদি। আরেক ওপেনার জস ফিলিপির সঙ্গে এখন যোগ দেবেন মিচেল মার্শ।

টস জিতে এবার ব্যাটিং নিল অস্ট্রেলিয়া

আবারো টসে জয় অস্ট্রেলিয়ার। তবে এবার ব্যাটিং বেছে নিল দলটি। অর্থাৎ পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে বোলিং করবে বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। তার আগে বিকেল সাড়ে ৫টায় ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। দুই দলই প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নামতে যাচ্ছে।

মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পঞ্চম দেখায় এই জয় আসে টাইগারদের। আগের চার ম্যাচের সব কটিতেই হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ