1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে ফেল থেকে পাস ২৪৯ পরীক্ষার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ৮:০৩ pm

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এতে নতুন করে ৩০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও পূর্বের চূড়ান্ত ফলাফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষণে ২৪৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বোর্ড চেয়ারম্যান ও কন্ট্রোলার স্বাক্ষরিত পুনঃনিরীক্ষণের ফলাফলের তালিকা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ৬ হাজার ১৩৯টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ৩৯২ জনের ফল পরিবর্তন হয়।

এসব তথ্য বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ