1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্যা পরিস্থিতি বিবেচনায় শাবিপ্রবির সব পরীক্ষা স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ১:৩৩ am

ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ জুন) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানদের জরুরি মিটিং শেষে এক সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জায়েদা শারমিন।

তিনি বলেন, বুধবার বিকেলে উপাচার্য মহোদয়ের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর রাতে সিন্ডিকেট সভায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন বিভাগের বাকি পরীক্ষাগুলো ঈদের ছুটির পর নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় চারটি সেশনে সেমিস্টার ফাইনাল চলছে। তবে যারা প্রথম বর্ষে আছেন তাদের ক্লাস চলছে। তাতে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু বন্ধের মধ্যে কোনো শিক্ষক চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ