
রৌমারীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নদী ভাঙ্গন ব্যাপক আঁকার ধারণ করেছে। রৌমারী উপজেলাটি কুড়িগ্রাম জেলা থেকে ১৬টি নদ-নদী দ্বাড়া বিচ্ছিন্ন চরাঞ্চলীয় উপজেলালা। বেঁড়ি বাঁধের পশ্চিমে ব্রহ্মপুত্র নদের ক‚ল ঘেষা দুটি ইউনিয়ন বন্দবেড় ও চরশৌলমারী ইউনিয়ন।
প্রতিবছর ইউনিয়ন দুটি বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র ও ভারতীয় পাহাঢ়ী ঢলে আমন ধান ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়্ । এবারের বন্যায় দুটি ইউনিয়নে রোপা আমন ধান সম্পুন্য নষ্ট হয়েগেছে। এমনকি পানি কমার সাথে সাথে সাহেবের আলগা, ঘুঘুমারী, খেরুয়া, বলদমারা, ফলুয়ারচর বড়চরসহ অসংখ্য স্থানে তিব্র ভাঙ্গন দেখা দিয়েছে। যারফলে ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়কসহ অসংখ্য বসত ভিটে নদী গর্ভে বিলীন হয়েগেছে।
নদী ভাঙ্গন রোধে সরকারী সহায়তা অসছেনা কোন কাজে। ভ‚মি বাঁচলে এলাকার মানুষ বাঁচবে। কিন্ত সেদিকে সরকার তথা দায়িত্ব কত্যব্যে থাকা ব্যাক্তিরা বড়ই উদাসীন। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে রৌমারীর আয়তন মানচিত্র থেকে বিলীনের পথে। দূত নদী ভাঙ্গন রোধ না করলে আগামী কয়েক বছরের মধ্যে রৌমারী ব্রহ্মপুত্র নদে পরিণত হবে।
ভিন্নবার্তা/এমএসআই