1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বনানী ফ্লাইওভার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে তীব্র যানজট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ৮:২০ pm

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী থেকে বিমানবন্দর হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে ভারী যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু করেছে।

এই যানজট কুড়িল ফ্লাইওভার জুড়ে নদ্দা পর্যন্ত গিয়ে ঠেকেছে।
সড়কে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন দেখা গেছে। তবে ভারী যানজটের কারণে সব যানবাহনই খুব ধীর গতিতে চলছে। আবার দীর্ঘ সময় থেমে থাকতেও দেখা গেছে।

আগামীকাল থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হতে যাচ্ছে। শেষ কার্যদিবসে এই সড়কটিতে সকাল থেকেই যানজট দেখা দেয়। যানজটে নাকাল হয়ে আছে অফিস ফেরত ও বাড়ি ফেরা সব মানুষজন।

এদিকে এই সড়কে চারটি কোরবানির পশুর হাট রয়েছে। এই হাটগুলো উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে বড় আকারের। কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা। এসব হাটে যাওয়ার জন্য গরুবাহী ট্রাকের ভিড় দেখা গেছে। এদিকে অনেক ক্রেতাও প্রাইভেটকার যোগে হাটে ঢুকছেন। সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ সড়কে ভারী যানজট লেগেই আছে।

বাস যাত্রী আনোয়ার হোসন একটি বেসরকারি সফটওয়্যার প্রতিষ্ঠান কর্মরত। তিনি বলেন, আজ শেষ কর্মদিবস। তাই অফিসের সব কাজ শেষ করে একটু আগে বের হয়েছি। সন্ধ্যার পর গরুর হাটে যাবো বলে। কিন্তু বিকাল তিনটার দিকে বাসে চড়েছি, খিলক্ষেত এসে যে যানজটে পড়েছি। এখানেই সন্ধ্যা হয়ে গেছে।

এদিকে অনেক বাস থেকে নেমে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই রওয়া হয়েছেন। সড়কে মোটরসাইকেল চালকরা থেমে আছেন। সামান্য জায়গাও নেই তাদের চলাচলের জন্য।

মোটর সাইকেলের চালক আলমগীর জানান, বিকাল ৫টার দিকে মগবাজার থেকে রওনা হয়েছেন উত্তরার বাসায় যাবেন বলে। মগবাজার থেকে সাতরাস্তায় কিছু যানজট থাকলেও মহাখালীতে সিগন্যাল। এরপর মহাখালী থেকে বনানী পার হয়ে ফ্লাইওভার থেকে নামতেই যানজটে পড়েন। মগবাজার থেকে বনানী ফ্লাইওভার পার হতে ৩০ মিনিট সময় লেগেছে। আর দেড় ঘণ্টায় বিমানবন্দর পর্যন্ত আসা গেছে। সড়কে প্রচুর যানজট।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ