1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বড় বড় কথা বলার দিন শেষ: আলাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ৩:০৩ pm

আওয়ামী লীগের বড় বড় কথা বলার দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, ‘এ আওয়ামী লীগ হচ্ছে, সেই আওয়ামী লীগ, যারা স্বৈরশাসক এরশাদকে সমর্থন করেছিল। অথচ তারাই আজ বড় বড় কথা বলে। বড় কথা বলার দিন শেষ, এখন জবাবদিহি করতে হবে। দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

শনিবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ, যারা ১৯৭২ সালের সংবিধান কেটে-ছিঁড়ে জরুরি অবস্থা জারি করেছিল। স্বাধীনতাকামী, মুক্তকণ্ঠে যারা কথা বলতো, রক্ষীবাহিনী দিয়ে তাদেরকে হত্যা করেছে। তাদের ইনডেমনিটি দিয়েছিল এ আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘আগুন যখন চারপাশ থেকে লাগে, সেই আগুন নেভাতে অনেক লোক লাগে। আওয়ামী লীগে এখন লোক নাই। যারা আছেন, তারা স্বার্থবাদী। তাদের দিয়ে এ আগুন নেভাতে পারবে না।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তাকে নিয়ে আলোচনায় বসেন। যদি খালেদা জিয়াকে মুক্তি না দেন, তাহলে ৭৫-৮১ সাল পর্যন্ত আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল তাই হবে। সেই অবস্থা আপনার ঘরের বিভীষণ যারা আছে, তারাই করবে। তাদেরকে আপনি দমন করতে পারবেন না।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ