
চন্দনাইশ উপজেলায় দোহাজারী পৌরসভায় বজ্রপাতে মো. মারুফ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
মারুফ একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে জামিজুরী রজবীয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাবার জন্য খাবার দিয়ে আসার সময় বজ্রপাতে আহত হয়। এ অবস্থায় উদ্ধার করে দোহাজারীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
ভিন্নবার্তা/এমএসআই