1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গোপসাগর থেকে এ পর্যন্ত ১১ লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ১১:১০ pm

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকার আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে একজন পুরুষ ও ছয় শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার রাতে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়। ‌এ নিয়ে এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত এবং ১১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত সময় পানিতে থেকে লাশগুলো বিকৃত হয়ে গেছে। লাশগুলো আনার পর শনাক্তের চেষ্টা করা হবে।

গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০টায় কাঠের নৌকায় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩০-৪০ জন রোহিঙ্গা। পরে ভাসানচর থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ