1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২ ৯:০৯ am

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগর থেকে আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী তাদের আটক করে। তারা বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আটটি ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তারমধ্যে প্রথম দফায় ৬৭ জন জেলে ও চারটি ট্রলার মঙ্গলবার রাতে হস্তান্তর করার কথা। আর বাকি ট্রলার ও জেলেদের বুধবার থানায় হস্তান্তর করা হবে। দুই দফায় থানায় হস্তান্তর করা জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে পৃথক মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটটি ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রির অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ