1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধু আকাশের মতো উদার ছিলেন : শ্রম প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ৪:০৭ pm

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশের মতো উদার, মানবিকতার দিক থেকে ছিলেন অনন্য। সবাইকে আপন করে নেওয়ার বিরল গুণের অধিকারী ছিলেন তিনি।’

মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছেন, সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকরীকরণ করেছেন, সকল শিল্প-কলকারখানাকে রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে ঘোষণা দেন। স্বাধীনতার পরপরই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শ্রম আইন প্রণয়ন করে দেন, শ্রম আইনে কারখানার লভ্যাংশের নির্দিষ্ট অংশ শ্রমিকদের প্রদানের বিষয়টি সংযুক্ত করে দেন।’
তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালে জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আইএলসি সম্মেলনে ৬টি কোর-কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে, যা আইএলও-এর ইতিহাসে অনন্য নজির। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই সরকার সমাজের সকল স্তরের মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে।’

মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে আন্তর্জাতিক এ সেমিনারে আন্তর্জাতিক বক্তা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র কুমার সরকার, দেশীয় বক্তা বিখ্যাত ইতিহাসবিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ‘বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিআইনেন বক্তৃতা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ