
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বোর্ড ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। দুটি স্থানেই দোয়া ও মোনাজাত করা হয়। পরে সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে কর্মকর্তা কর্মচারীরা নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মতবিনিময়কালে বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসব কর্মসূচিতে বোর্ড সচিব প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়, হিসাব বিভাগের উপ-পরিচালক মো. বাদশা হোসেন, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুর রহমান খান, সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীর লালু, উপসচিব লিটন সরকার, গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর