1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রোজিনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ৯:৪২ pm

মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট বা সেরা অদম্য সাংবাদিক হিসেবে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম।

‘মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই’র স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডসের ফ্রি প্রেস আনলিমিটেড এ পুরস্কার প্রদান করে।

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন মারিয়া।

এদিকে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় রোজিনা ইসলামকে অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআরইউ কার্যনিবাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিবৃতিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, রোজিনা ইসলাম ডিআরইউর স্থায়ী সদস্য। তার এ অর্জনে ডিআরইউর সদস্যরা গর্ববোধ করছেন। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। রোজিনা ইসলামের আজকের অর্জন গোটা সাংবাদিক সমাজের অর্জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ