1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় ডিবির ৫ কর্মকর্তা ফের রিমান্ডে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ৬:০৫ pm

ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় গোয়েন্দা পুলিশের পাঁচ কর্মকর্তাকে আরও তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (১৪ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ নির্দেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতি মামলায় ১১ আগস্ট (মঙ্গলবার) জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলামকে চারদিন ও বাকি পাঁচ পুলিশ সদস্যকে তিনদিনের রিমান্ড আদেশ দেন আদালত। শনিবার পাঁচ পুলিশ সদস্যের রিমান্ড শেষ হলে আদালতে আরও সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আগামীকাল রোববার (১৫ আগস্ট) জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলামের চারদিনের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মহাসড়কে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের স্বার্থে বিষয়গুলো প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া আত্মসাৎ হওয়া আরও পাঁচটি স্বর্ণের বার উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্দি দাস ১০ আগস্ট (মঙ্গলবার) ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ