1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ১১:০৭ am

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

আজ  (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাঠখলা বাড়ির সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহতদের কয়েকজন হলেন- নালিতাবাড়ীর প্রান্ত (২০), সিরাজ উদ্দিন (৫০), নাজনীন (২৫), মানিক (৩৬), জুয়েল (৩৮), নকলার রিপন (৩৪), আব্দুর রহিম (৫০), ঝিনাইগাতির মোজাম্মেল (৭০) ও আবু বকর সিদ্দিক (৮০)। তাদের মধ্যে প্রান্ত, সিরাজ, মানিক, জুয়েল, আব্দুর রহিম ও মোজাম্মেলের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় সাহা তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এসআই কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ