1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ১১:০০ pm

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে বুধবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতসমূহের ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি ও অধস্তন দেওয়ানি আদালতসমূহের ২০২২ সালের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিন্নবার্তা/এমএসআই

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ