1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুটেজ দেখে সহিংসতা মামলার আসামি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ৩:৪১ pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় করা মামলায় মো. ফারুক আহমেদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।

তিনি জানান, গ্রেফতার ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। তবে সে মামলার এজাহারভুক্ত আসামি নয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ