1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফজলে কবির আরও ২ বছর গভর্নর থাকছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০ ৬:৫৫ pm

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকছেন ফজলে কবিরই। ইতোমধ্যে আরও দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন তিনি। বুধবার (১৫ জুলাই) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, ফজলে কবির গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লিখিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ০৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করতে সংসদে বিল পাস করা হয়।

গভর্নর ফজলে কবির গত ০৩ জুলাই ৬৫ বছরে পা দিয়েছেন। এ পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে ওই বয়সসীমার বাইরে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয় না। এমনকি বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ব্যক্তিকেও ৬৫ বছর পর পুনর্নিয়োগ দেওয়াও সম্ভব হয় না। এজন্য বিলটি পাস হয়।

এর আগে গত ০২ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামালকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ