1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেমিকের দেখানো পথেই প্রেমিকার আত্মহুতি!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ১২:২১ am

৩ দিন আগে প্রেমিক সুমন কুমার হালদারের রহস্যজনক মৃত্যুর পর সেই শোকাহত পরিবেশ ও রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার আত্মহনণের পথ বেচে নিলেন প্রেমিকা মিনা আক্তার। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে। গ্রামবাসির ভাষ্যমতে গত মঙ্গলবার ‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন কাতলামারি গ্রামের কৃষ্ণপদ হালদারের ছেলে প্রেমিক সুমন হালদার। সেই কষ্ট সইতে না পেয়ে ৩ দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে প্রেমিক সুমনের পথে হাটলেন।

স্থানীয় গ্রামবাসি জানান, সদর উপজেলার কাতলামারী গ্রামে কসমেটিক্স এর ব্যবসা করতেন সুমন। দোকানে আসা যাওয়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। দিন যাওয়ার সাথে সাথে গভীর হয় সম্পর্ক। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। কারণ সুমন হিন্দু ও মিনা মুসলিম সম্প্রদায়ের।

গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনার সাথে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। গুড বাই বলে মিনার ওড়না কেড়ে নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন। মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা।

বিমর্ষ হয়ে পড়ে সে। অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়না তদন্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য। কিন্তু তারা মেয়েটিকে কেয়ার করতে পারেনি। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ