1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেমিকার ভয়ে পালিয়ে থাকা প্রেমিক অবশেষ বিয়ে করলেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ৫:০২ pm

রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে ৬ দিন ধরে অবস্থান নেয়া প্রেমিকাকে অবশেষে বিয়ে করলেন প্রেমিক তরিকুল ইসলাম (২৮)। মঙ্গলবার সকালে উভয়ের পারিবারিক সম্মতিতেই এ বিয়ে সম্পন্ন হয়। উপজেলার মদনখালী ইউনিয়নের জুনিদেরপাড়া (জাফরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নববধূ (প্রেমিকা) সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে জুনিদেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র তরিকুল ইসলামের (২৮) সঙ্গে একই উপজেলার শানেরহাট ইউনিয়নের ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা উভয়েই ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতো। একই এলাকার সুবাদে দু’জনার পরিচয়। পরিচয় থেকে প্রেম। ঘর বাঁধার স্বপ্ন ও বিয়ের প্রলোভন দেখিয়ে তরিকুল ইসলাম প্রায়ই ওই যুবতীর সঙ্গে দৌহিক সম্পর্ক গড়াত। শুধু তাই নয়, নতুন বাড়ি নির্মাণের প্রলোভনে ওই যুবতীর কাছ থেকে দু’লাখ টাকাও হাতিয়ে নেয় তরিকুল। সম্প্রতি তরিকুল ওই যুবতীকে ঢাকায় রেখে বাড়িতে চলে আসেন এবং তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এক পর্যায়ে বিয়ের দাবিতে যুবতী গত ১৭ নভেম্বর দুপুরে প্রেমিক তরিকুলের বাড়িতে হাজির হয়। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক তরিকুল ইসলাম কৌশলে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরদিন সকালে তার মা, বাবাসহ পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে গা-ঢাকা দেয়। ‘হয় বিয়ে নয়তো আত্মহত্যা’ এমন আল্টিমেটাম দিয়ে যুবতী তার প্রেমিক তরিকুলের আপন চাচা রাঙ্গা মিয়ার বাড়িতে অবস্থান নেয়। অবশেষে উভয়ের পারিবারিকভাবে সাড়ে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ