1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ৭:২৮ pm

প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়াতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহমেদ সাকিব (২০)।

শুক্রবার রাত ৮টায় তিনি বিষপান করেন। পরে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়নাতদন্তে শেষে শনিবার বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

বিষপানের আগে নিজের ফেইসবুক আইডিতে সাকিব একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন ‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকবো আমার মায়ের মোনাজাতে।’

সাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। সে আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৬জনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবাইয়ের আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বরাত দিয়ে আত্মহত্যার বিষয়ে পুলিশ জানায়, ‘দীর্ঘদিন ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে। পরে মেয়ের বাবা তাদের খুঁজে বের করে তার মেয়েকে নিয়ে আসেন। একই সঙ্গে তিনি মেয়েকে ‘বাধ্য করেন’ সাকিবকে তালাক দেওয়ার জন্য।

পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই মেয়েকে তার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তারপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পরে সাকিব। শুক্রবার রাতে ফারহান আহমেদ সাকিব নামে নিজের ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। এর কিছুক্ষণ পরই বিষপান করেন সাকিব। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে সে মারা যায়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ