1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন জটিলতা নিরসন শিগগিরই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৮:৩৫ pm

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতা নিরসনে শিগগির ‘আইবাস++’ সফটওয়্যার হালনাগাদ করা হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে বেতন গ্রেড-১৩ তে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলছে। এই কাজ শিগগিরই সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাঠ পর্যায়ে ‘আইবাস++’ এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর হয়েছে। আশা করা হচ্ছে, অতি শিগগিরই ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের উচ্চধাপে বেতন নির্ধারণ করা হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ