1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রাণ ডেইরিকে ৮৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ৫:০৩ pm

প্রাণ ডেইরি লিমিটেডকে (পিডিএল) ১০ মিলিয়ন মার্কিন ডলার (৮৫ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (১৪ আগস্ট) দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। করোনাভাইরাসের মধ্যে দুগ্ধজাত পণ্যের সরবরাহ বজায় রাখতে এ ঋণ দিচ্ছে এডিবি।

এডিবি বলছে, এতে ১২ হাজার চাষির পাশাপাশি কাজ হারানোর ঝুঁকিতে থাকা আরও এক হাজার ২০০ কৃষকের কাছ থেকেও দুধ কেনা সম্ভব হবে।

এ বিষয়ে পিডিএলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা উজমা চৌধুরী বলেন, ‘করোনার কারণে কৃষকের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। এডিবির এ সহযোগিতায় সেসব প্রতিবন্ধকতা উতরে কৃষক ও ক্রেতার মধ্যকার চেইনটি বজায় রাখতে পারব, যা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

এডিবির কৃষি বিনিয়োগ শাখার বিনিয়োগ বিশেষজ্ঞ তুষনা দোড়া বলেন, ‘করোনার কারণে কৃষির শৃঙ্খলকে বাধাগ্রস্ত করেছে। এ কারণে খাদ্য অপচয় হয়েছে। শ্রমিকদের চলাচলে বাধা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণও বাধাগ্রস্ত হয়েছে। এই শৃঙ্খলাকে বজায় রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ