1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল চালক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২ ১১:৩৭ am

মানিকগঞ্জ সদরে প্রাইভেটকারের ধাকাক্কায় গাজী রহিজ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কৃষ্ণতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিজ উদ্দিন সদরের নলড়া এলাকার মৃত গাজী নাসির উদিদ্দনের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় এবংহেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসকের কৃষ্ণতলার রাস্তার পার হওয়ায় সময় ঢাকাগামী একটি পাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে কিন্তু ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ