1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রবীণ সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ৪:৩০ pm

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতেই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনামুক্ত হলেও করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ