1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহীম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩০ am

নিজের অবস্থানের জানান দিয়ে ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম। তিনি দাবি করেছেন, নতুন সরকার গঠনে আইনপ্রণেতাদের কাছ থেকে বিপুল ও জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা হয়েছে। এতে বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

তবে তিনি সরকার গঠন করতে পারবেন কিনা; তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখন পর্যন্ত দেশটির রাজার কাছ থেকে তিনি কোনো সম্মতি পাননি বলে খবরে জানানো হয়েছে। রাজনৈতিক অস্থিরতা নিরসনে মহিউদ্দিনের পরামর্শে রাজা নির্বাচনেরও ডাক দিতে পারেন। পার্লামেন্টে মহিউদ্দিনের সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কাজেই জোরালো ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে তিনি নির্বাচনেরও আভাস দিয়েছেন।

আনোয়ার যদি দক্ষিণ এশিয়ার বহু-জাতিক দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে তার ২২ বছরের সংগ্রামের সফলতায় চূড়ায় পৌঁছাতে পারবেন তিনি। তার এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে অন্তত দশটি বছর কারাগারে থাকতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নেতা হিসেবে আবির্ভূত হন মহিউদ্দিন। এর ৭ মাসের মাথায় ফের ক্ষমতার যাওয়ার স্বপ্ন তার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ