1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন: তথ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ২:৫২ pm

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷

রবিবার সকালে ব‌রিশাল নগরীর বেলস পার্ক মাঠে বৃক্ষরোপন অভিযান ও মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেছেন।

মন্ত্রী এ সময় বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেবার আহবান জানান।

তথ্যমন্ত্রী বললেন, “জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, তাহলে তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷ প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষ রোপন করা হবে। এই লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।”

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ