1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘প্রধানমন্ত্রী চাইলেও তার এমপি পদ বাতিল করতে পারবেন না’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ২:৫২ pm

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কিছু অ্যাকশন প্রধানমন্ত্রী চাইলেও নিতে পারেন না। তিনি চাইলেও সংসদ সদস্য পদ থেকে তাকে বাদ দিতে পারবেন না। কারণ তিনি আইন দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। তবে সেখানেও আইন আছে। আর সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন কাজ কঠিনভাবে করেন। আপনারা দেখেছেন একজন মন্ত্রী অন্যায় করেছিলেন, দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সেগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী অ্যাকশন নিয়েছেন। দেশের মানুষ সাক্ষী।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ও অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ