1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হলেন যারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ ১১:৩৬ pm

নতুন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ বি (১) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ছয়জন উপদেষ্টা ছিলেন।

মসিউর রহমান ছিলেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর রহমান ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব আহমেদ ওয়াজেদ।

নভেম্বরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ