1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রথম সফরে আমিরাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ৪:৪১ pm

প্রথম বিদেশ সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ইসরায়েলের নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। গত বছর আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম দেশটির কোনো মন্ত্রী আমিরাত সফর করছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হেইয়াত দুই দিনের সফরে আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট অফিস উদ্বোধন করবেন লাপিদ। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবারের প্রতিবেদনে লাপিদের আমিরাত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া লাপিদ টুইটারে তার আমিরাতে অবতরণের একটি ছবি পোস্ট করে তার এই সফরকে ‌‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।

লাপিদকে বহনকারী বিমান সৌদির আকাশসীমা ব্যবহার করেছে। রিয়াদ এখনো ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন না করলেও গত বছর দেশটি ইসরায়েল-আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ