
পাকুন্দিয়া উপজেলায় নারান্দি উচ্চ বিদ্যালয়ে কিশোরী শিক্ষার্থীদের মাঝে প্রজনন স্বাস্থ্য সেবা
নিশ্চিত করণে একটি বেসরকারী উন্নয়ন সংস্হা কৈশরমেলার আদলে আলোচনা সভার আয়োজন করে।
১৩ আগস্ট, ২০২২ শনিবার সকাল ১১ টায় নারান্দি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান ও আকিজ গ্রুপের সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার মোঃ আবুল বাশার।
গ্রামউক এনজিও ‘ র প্রধান সমন্বয়কারী সারওয়ারজাহান রিসোর্স পার্সন হিসেবে
মূল বক্তব্য প্রদান করেন।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফ্লাই ন্যাপকিন ডেমোনিষ্ট্রেশন করেন পাকুন্দিয়া টিও মোঃ আব্দুর রশিদ।
এ সময় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আকিজগ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদ্বদ্বীন মাদার কেয়ার লিঃ এর সৌজন্যে নাম মাএ মূল্যে ফ্লাই স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই