1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রচণ্ড দাবদাহে স্পেন ও পর্তুগালে ১৭০০ মানুষের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২ ৯:৩৩ am

ভয়াবহ দাবদাহে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।

পুরো ইউরোপজুড়ে যে ভয়াবহ তাপদাহ চলছে এটি তার একটি অংশ। খবর আনাদোলুর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত কয়েক দশকে চরম তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, কখনো কখনো তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে।

এই বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, বৃদ্ধ ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে হিটওয়েভের মাত্রা বাড়তে পারে এবং মৃত্যুর সংখ্যাও বাড়বে।

তিনি সম্ভাব্য এ তাপমাত্রাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। পাশাপাশি জলবাযু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি বিশেষ করে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ