1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্যানোরামা তথ্যচিত্র বিতর্ক: সরে গেলেন বিবিসির প্রধান, নিউজ সিইও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:৪৭ am

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিতর্কে ব্যাপক চাপে ছিলেন পাঁচ বছর ধরে মহাপরিচালকের দায়িত্বে থাকা টিভ ডেভি।
একটি তথ্যচিত্রের শেষটা ঘিরে বির্তকের জেরে পদত্যাগ করেছেন বিবিসির প্রধান টিম ডেভি। একই ঘটনায় তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেসও।

অনুসন্ধানমূলক তথ্যচিত্র ‘প্যানোরামা’ ডকুমেন্টারি ঘিরে সমালোচনা ও বির্তকের মুখে রোববার পাঁচ বছর ধরে মহাপরিচালকের দায়িত্বে থাকা ডেভির পদত্যাগের সিদ্ধান্তের খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

ওই তথ্যচিত্রের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে, এমন অভিযোগ ওঠে।

২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে ২৮ অক্টোবর এ তথ্যচিত প্রকাশিত হয়। দিন কয়েক আগে এ তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ জোড়া দেওয়ার খবর প্রচারের পর এ নিয়ে বিতর্ক ওঠে।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্পও। তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’ বলে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে রোববার রাতে পাঁচ বছর ধরে মহাপরিচালকের দায়িত্বে থাকা টিম ডেভির পদত্যাগের খবর এল। পদত্যাগপত্রে তিন ‘সব ভুল আমার’ বলে স্বীকার করে নেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিতর্কে তিনি ব্যাপক চাপে পড়েছিলেন।

তার সঙ্গে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নিউজ বিভাগের সিইও ডেবোরা টারনেসও।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ