
নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। কিন্তু কিউই স্পিনে হঠাৎ ধসে পড়ে টাইগারদের টপ অর্ডার। দুই রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
অ্যাজাজ প্যাটেল নিয়মিত উইকেট উৎসব করতে থাকায় এখন দিশেহারা বাংলাদেশ। ৯.৩ ওভারে ৪৩ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। প্যাটেল এরই মধ্যে ৪ উইকেট পেয়েছেন।