
রাত তুই আরো গভীর হ
না হলে বুঝবে না কেউ
তারাদের অস্তিত্ব!
দু:খ তুই আরো প্রবল হ
তবে ই তো নিজেকে চেনা যাবে
সত্যের মত সুন্দর রঙে!
কান্না তুই ঝর্ণা হয়ে নদীতে নামেক
সাতার জলে
তাহলে তুই সাগর পাবি,,,,
প্রেম তুই আগুনে পোড়েক
তবেই তো তুই খাটি হবি
নিখাদ নিখুত সোনার মত!
আর ভালবাসা?
আমার মত সেচ্ছায় ঝাপিয়ে পড় অগ্নি স্তুপে
পূন:জন্মে তুই পাখি হ পৌরাণিক
চিতা ভস্ম থেকে পূন: জিবিত আমার রুপে!
( এস এম স্বর্ণ কমল)