1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ১০:৩৬ pm

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত মো. শিমুল (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার জানাহুরা এলাকার আবদুল মালেকের ছেলে।

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত শ্রমিক মারা গেছেন। ওইদিন আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে প্রথমে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। একই দিন অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন প্রায় ৩০ জন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা হয়েছে দুইটি।

ভিনন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ