1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশে নিয়োগ: ৬ দিনে লাখের বেশি আবেদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩৬ pm

গত ১০ সেপ্টেম্বর থেকে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলায় তিন হাজার শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আবেদনের সময় প্রায় এক মাস হলেও ইতোমধ্যে কনস্টেবল পদে চাকরির আবেদনের হিড়িক পড়েছে। গত ৬ দিনে এই পদে আবেদন জমা হয়েছে মোট ১ লাখ ১০ হাজার।

পুলিশ সদর দফতর জানায়, এবার কনস্টেবল নিয়োগের আবেদন সম্পূর্ণ অনলাইনে করা হচ্ছে। এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ জমা পড়েছে চট্টগ্রামে। ৬ দিনে ৫ হাজার ৫০৪ জন আবেদন করেছেন এই জেলায়। চট্টগ্রাম থেকে ১৩৫ জন পুরুষ ও ২৪ জন নারী কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ।

সদর দফতর জানায়, এছাড়া টাঙ্গাইল থেকে ৪ হাজার ৩০৮, ময়মনসিংহে ৪ হাজার ১৪২, সিরাজগঞ্জে ৩ হাজার ৯২৯, ঢাকায় ৩ হাজার ৭৭২, বরিশালে ৩ হাজার ৭১৭, রংপুরে ৩ হাজার ৫২৬, কুমিল্লায় ৩ হাজার ২৯০, রাজশাহীতে ৩ হাজার ২৭৫, পাবনায় ৩ হাজার ৫৯ ও নওগাঁয় ২ হাজার ৬৯৪টি আবেদন হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ